সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
প্রথমবারের মতো বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন সৌদি আরবের এক নারী। ২৭ বছর বয়সী এই তরুণী নাম রুমি আলকাহতানি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেই এই খবর জানিয়েছেন মডেল।
মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের নাম যুক্ত হতে যাচ্ছে।সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, ঘটনাটি নিয়ে দেশটিতে আলোচনার ঝড় উঠেছে।
সোমবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।
সৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে রুমি আলকাহতানি বলেন, এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।রিয়াদে জন্ম নেওয়া এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টে সৌদি আরবের হয়ে অংশ নেন তিনি।