নদীতে পড়া ট্রাক থেকে ২ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজনই নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাল্টিমোর শহরের পাটাপস্কো নদীতে সেতু ধসের পর পানির প্রায় ২৫ ফুট নীচে ডুবে যাওয়া একটি ট্রাক থেকে দুটি মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

 

 

 

মঙ্গলবার বাল্টিমোর শহরের কাছে কন্টেইনারবাহী একটি জাহাজ ফ্রান্সিস স্কট কি সেতুতে আঘাত করলে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে। ওই ঘটনায় সেসময় বহু যানবাহন পাটাপস্কো নদীতে পড়ে যায়।সেখানেই পানিতে ডুবে যাওয়া একটি লাল রঙয়ের পিকআপ ট্রাক থেকে ওই দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাহাজটি যখন সেতুতে ধাক্কা দেয়, তখন সেখানে আটজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন, সবাই তখন পানিতে তলিয়ে যান।

 

 

 

ঘটনার দিন দুজনকে উদ্ধার করা হয় এবং বাকিদের সন্ধান চলতে থাকে। যদিও উদ্ধারকর্মীদের আশঙ্কা, তারা পানিতে ডুবে মারা গেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031