কলকাতা বিমানবন্দরে গুলি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

কলকাতা বিমানবন্দরে গুলি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

নিজের সরকারি রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন কলকাতা বিমানবন্দরে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে।

 

 

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন দায়িত্বরত ওই সিআইএসএফ সেনা। আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

 

খবরে বলা হয়, ভোর ৫টা ১৫ নাগাদ বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে যান স্থানীয়রা। বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ সদস্যরাও ঘটনাস্থলে যান।

 

তারা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই সদস্য। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

তবে কেন তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনো জানা যায়নি। কারণ জানতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031