সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ফ্রান্স যেন ইউক্রেনে সেনা মোতায়েন না করে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। গতকাল বুধবার এক বিরল ফোনকলে তিনি ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে এই সতর্কবার্তা দেন। মার্কিন বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক খবর থেকে এই তথ্য জানা যায়।
ইউক্রেনের রুশ আগ্রাসনের দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া।
সম্প্রতি ফ্রান্স জানিয়েছে, তারা ইউক্রেনে সেনা পাঠাতে পারে। আর এমন বক্তব্যেই চটেছে রাশিয়া। সের্গেই সোইগু ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লিকর্নুকে বলেন, ‘এতে করে ফ্রান্স নিজের জন্য সমস্যা ডেকে আনবে।’ তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে।