সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মাঝ আকাশে বিমানের সিটেই মলত্যাগ করলেন এক যাত্রী, সঙ্গে ধূমপানও করেছেন। বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতের মুম্বাই বিমাবন্দরে ঘটেছে এই ঘটনভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি ফ্রান্সের নাগরিক। তার নাম গ্যতিয়ের অঁরি ব্রৌ। ঘটনাটি ঘটেছে প্যারিস থেকে মুম্বাই আসার বিমানে।
বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর গেট ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। তারপর গ্রেপ্তারকরা হয় অভিযুক্তকে।
নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানিয়েছেন, ‘বিমানকর্মীরা আমাদের আগেই জানিয়েছিলেন যে, স্রেফ ধূমপান নয়, বিমান মাঝ আকাশে থাকাকালীন সিটে মলত্যাগও করেছেন ওই যাত্রী। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর, আমরা থানায় নিয়ে যাই।
তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। ওই ব্যক্তি মানসিক বা শারীরিকভাবে অসুস্থ কি না তাও জানা যায়নি।