ফিলিস্তিনি ভেবে ২ ইসরায়েলিকে গুলি করল মার্কিন যুবক

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ফিলিস্তিনি ভেবে ২ ইসরায়েলিকে গুলি করল মার্কিন যুবক

আন্তর্জাতিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।ফ্লোরিডা থেকে আটককৃত ওই যুবক জানান, ফিলিস্তিনি ভেবে তাদের গুলি করেছিলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী ওই যুবকের নাম মর্ডেচাই ব্রাফম্যান। গত শনিবার মায়ামি বিচে দুজন পর্যটকের ওপর গুলি চালান তিনি।

 

 

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রাফম্যান স্বীকার করেছিলেন, ট্রাক চালাতে চালাতে তিনি দুজন ফিলিস্তিনিকে দেখতে পান। এরপর তাদের গুলি করে হত্যা করেন।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারা দুজনই বেঁচে আছেন। তবে তারা ফিলিস্তিনি নন। ইসরায়েল থেকে ইহুদি বাবা-ছেলে মায়ামি ঘুরতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরায়েলি পর্যটক।

 

 

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ ব্যাপক বেড়েছে।

Spread the love