ইসরায়েলে আমরা ক্ষেপণাস্ত্র হামলা করিনি: ইরান

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

ইসরায়েলে আমরা ক্ষেপণাস্ত্র হামলা করিনি: ইরান

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান।আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করছে ইরান।

এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

 

এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জোরালোভাবে জবাব দেওয়ার’ নির্দেশ দিয়েছেন।

হামলৈার পর ই সরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা “হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে”। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

 

এরপর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করে প্রতিবেদন প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31