গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যত কী, জানালেন ট্রাম্প

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যত কী, জানালেন ট্রাম্প
আন্তজাতিক ডেস্ক ::
গাজায় শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলেই মনে করছেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরায়েল ও হামাস এখন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে।গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘এটা টিকবে। আমার মনে হয় এটা টিকবে। সবাই যুদ্ধ করে ক্লান্ত।’

 

 

ট্রাম্প জানান, এই সপ্তাহের শেষে তিনি ইসরায়েল ও গাজা চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশর সফরে যাচ্ছেন।তিনি বলেন, সোমবার মিশরের কায়রোতে তিনি বহু নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয় হবে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ।

 

 

 

তার আগে একই দিনে তিনি ইসরাইল সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলেও জানান।

ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তির পথ খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখনও কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে। কিন্তু সেগুলো খুবই ছোট, সহজেই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই আগুন খুব দ্রুত নিভে যাবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31