স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে ৪ স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে ৪ স্তরের নিরাপত্তা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

 

তার এ সফর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

 

 

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দেশে ফেরার পর আজই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

 

 

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

 

 

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31