বাংলাদেশের ভৌতিক গল্পে এবার কাঁপবে বিশ্ব!

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

বাংলাদেশের ভৌতিক গল্পে এবার কাঁপবে বিশ্ব!
লন্ডন বাংলা ডেস্ক ::
যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি লেখক নাফে মোহাম্মদ এনাম-ওরফে-আঙ্কেল নাফে’র (Uncle Nafee) রচনা এবং প্রযোজনায় শেষ পর্যন্ত ‘আনকেনি এপিসোডস্’ (Uncanny Episodes) নামের একটি অ্যান্থলজি হরর ওয়েব ছবি মুক্তি পেতে যাচ্ছে লন্ডনে। ছবিটিতে কয়েকটি অতিলৌকিক গল্প স্থান পাবে। এরই মধ্যে প্রথম গল্পের চিত্রধারণ ঠিকঠাক মত সম্পন্ন হয়েছে।
উল্লেখযোগ্য যে, Uncle Nafee বাংলাদেশি-ব্রিটিশ হরর গল্পের একজন লেখক। এই ছদ্মনামে লেখক ইংরেজিতে হরর গল্পের বই লিখেন। তার ইংরেজি হরর গল্প সমগ্র ‘Uncanny Episodes: Illustrated Demon, Action Thriller & Sci-Fi Stories’ পেপারব্যাক বইটি লন্ডনের কাপ অফ টী স্টুডিও ২০২৪ সালে প্রকাশ করে এবং বইটি লন্ডনের এবং ব্রিটেনের বিভিন্ন সরকারি লাইব্রেরিতে স্থান পায়। বিশেষ করে বইটি লন্ডনের আইডিয়া স্টোর আয়োজিত ‘ওইন্টার রিডিং চ্যালেঞ্জের’ শেল্ফে নজরে আসে যা একজন বাংলাদেশী লেখকের ইংরেজি বইয়ের ক্ষেত্রে বিরল।
বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায়ও ‘নাফে মোহাম্মদ এনাম’ ছদ্মনামে এক সময় তার প্রচুর হরর গল্প ছাপা হত। তিনি জনপ্রিয় হররপত্রিকার সম্পাদকও বটে। প্রয়াত কথাসাহিত্যিক শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদের মিসির আলির একটা গল্পে স্ক্রিপ্ট লিখেছিলেন নাফে। নিজের পরিচালনায় ফিল্মটি আনকেনি এপিসোডের মাধ্যমে বাংলাদেশের বাইরের দর্শকের কাছে নিয়ে যাওয়া ইচ্ছা ছিল।
‘যেদিন থেকে আমি হরর ছবি নির্মাণের চিন্তা মাথায় আনি আমার সাথে সেই মুহূর্ত থেকেই অনেক অশুভ ব্যাপার-স্যাপার ঘটতে থাকে।’ জানান আঙ্কেল নাফে। ‘এতদিন সাহস করিনি এই ভেবে যে হয়ত স্রষ্টার এ কাজে মত নেই। তাই দীর্ঘ সময়ের বিভিন্ন বাধা বিপত্তির পর একটা সময় উনার হাতেই সব ছেড়ে দিলাম এবং কি আশ্চর্য! আমারই গল্প অবলম্বনে চিত্রধারণ পর্যন্ত সম্পন্ন হয়ে গেল খুব দ্রুত! আল্লাহ কিছু একটা তো পরিকল্পনা করেছেন আমাদের জন্য! অথচ কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদের গল্পে কাজ করব ভেবে কত স্বপ্ন ছিল!’
আনকেনি এপিসোডের প্রথম গল্পের ট্রেইলার আসতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই। উন্মোচন হবে অনেক চমক! ইউটিউবে সার্চ করতে হবে ‘Uncanny Episodes by Uncle Nafee’.

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031