অপো এ৬এস প্রোর ‘ফরেস্ট লুক’ ঘিরে দেশজুড়ে তারকাদের ব্যাপক আলোড়ন

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

অপো এ৬এস প্রোর ‘ফরেস্ট লুক’ ঘিরে দেশজুড়ে তারকাদের ব্যাপক আলোড়ন
লন্ডন বাংলা ডেস্ক ::
 
দেশের শীর্ষস্থানীয় তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে নিজেদের প্রোফাইল আপডেট শুরু করেছেন। অপো এ৬এস প্রো’র ‘ফরেস্ট লুক’-অনুপ্রাণিত ভিজ্যুয়ালে নিজেদের প্রোফাইল আপডেট করছেন তারা। ইতোমধ্যে এটি দেশজুড়ে ব্যাপক কৌতুহল তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ আলোচনা করা শুরু করেছেন; গুঞ্জন উঠেছে হয়ত খুব বড় কিছু আসতে যাচ্ছে।
অভিনেতা, সংগীতশিল্পী থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের অনেকেই এই রহস্যময় ‘ফরেস্ট লুক উইথ অপো এ৬এস প্রো’ অনুযায়ী নিজেদের প্রোফাইল পরিবর্তন করছেন। একযোগে করা এই পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফ্যানদের মাঝেও গুঞ্জন উঠেছে যে, সম্ভবত এটি অপো এ৬এস প্রোর আসন্ন উন্মোচনের ইঙ্গিত। বিশেষ করে, কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমের টাইমলাইন সবুজাভ থিমে ভরে ওঠে। যা অনন্য মুহূর্ত তৈরির পাশাপাশি, সকলের নজর কাড়ে।
তারকা ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ইতোমধ্যে টয়া, সামিরা মাহি, রাফি বাই ইউ, অমি, শান্ত, বিশন শিকদার, মিরাজ অ্যান্ড লাবিবা, রাকিব হোসেন, নুসরাত জাহান অন্তরা ও পারসা ইভানা এই ভিজ্যুয়াল প্রকাশ করেছেন। এছাড়া, আরও ৮০ জনেরও বেশি তারকা ও কনটেন্ট ক্রিয়েটর এই উদ্যোগে যুক্ত হয়েছেন। তাদের একযোগে আপডেট করা প্রোফাইল মানুষের আগ্রহ ও কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে, ‘ফরেস্ট লুক’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রেন্ডিং আলোচনায় পরিণত হয়েছে এবং অনলাইনে ব্যাপক সাড়া তৈরি করেছে।
এটি মূলত কৌশলগত ও সৃজনশীল ডিজিটাল অ্যাক্টিভেশনের উদাহরণ, যেখানে উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সম্মিলিত প্রভাবকে কাজে লাগিয়ে মানুষের মাঝে আগ্রহ ও কৌতূহল তৈরি করা হয়েছে। এখানে স্বতন্ত্র ভিজ্যুয়াল থিমের মাধ্যমে বিপুল সংখ্যক পরিচিত মুখকে একত্রিত করে প্রযুক্তিপ্রেমী ও ফ্যানদের মাঝে স্বতঃস্ফূর্ত আলোচনার ক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়েছে অপো।
যদিও এখনো অপো আনুষ্ঠানিকভাবে কোনো উন্মোচনের ঘোষণা দেয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া এই আলোচনার ঢেউ স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে যে, অপো এ৬এস প্রো খুব শীঘ্রই উন্মোচনের জন্য প্রস্তুত হচ্ছে। এতো পরিমাণ বৈচিত্র্যময় তারকার একযোগে অংশগ্রহণ প্রি-লঞ্চ স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে সাহসী ও ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির প্রতিফলন; যেখানে ভিজ্যুয়াল পরিচয় ও কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আগ্রহ তৈরি করা হচ্ছে।
অপো কবে এই ‘ফরেস্ট লুক’-এর পেছনের গল্প পুরোপুরি প্রকাশ করবে, এই প্রত্যাশা প্রতিদিন বাড়ার সাথে সাথে, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষাও করছেন। আরও আপডেট পেতে সাথেই থাকুন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031