ওসমানীনগর প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ওসমানীনগর প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্যদের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার তাজপুর বাজারে ইরশাদ আলী শপিং সিটি-র দ্বিতীয় তলায় ক্লাবের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় ক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ইশতিয়াক আহমদ, শিপন আহমদ তালুকদার ও রাসেল আহমদ সুজেলকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি হারুন রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম আহমদ, ওসমানীনগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহিব হাসান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক গণমুক্তি প্রতিনিধি সাজ্জাদ হোসাইন, সিনিয়র সদস্য ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আব্দুস সহিদ, সদস্যবৃন্দের মধ্যে দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি নাজমুল ইসলাম চৌধুরী, দৈনিক বিজয়ের কণ্ঠ প্রতিনিধি জুহেল আহমদ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক লিটন আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, কবি নাজমুল আহসান চৌধুরী, বিএনপি নেতা নাজিম আহমদ, সমাজসেবী সাইফুল ইসলাম, বদরুল ইসলাম, যুবদল নেতা ফজর আলীসহ অনেকেই।

 

এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে ওসমানীনগর প্রেসক্লাব এলাকার সাংবাদিকরা পেশাদ্বারিত্বের সাথে দ্বায়িত্ব পালনসহ ঐক্যবদ্ধ প্লাটফর্মে কাজ করছেন। তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ নির্মূলে ভূমিকা রাখছে। দাতা সদস্যদের সহযোগিতায় ক্লাবের কার্যক্রম আরও বেগবান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আগামীতেও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

সভা শেষে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতি, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930