জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: 1:17 PM, March 10, 2026

জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়তের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

৮ মার্চ রোববার পৌর শহরের একটি রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে ইফতারপূর্ব আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদ কাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মুনইম শাহিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাসমত উল্লাহ খান, মুফতি শামীম আহমদ, পৌর সভাপতি আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি হাবিব সালেহ, ফয়েজ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের জাহাঙ্গীর আলম খান, সাংবাদিক আবদুল ওয়াহিদ প্রমূখ।

 

এ সময় ব্যবসায়ী আবদুস সামাদ, জমিয়ত নেতা হাফিজ শাহিনুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সা ধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, হিফজুর রহমার তালুকদার জিয়া, ডা. কাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতায় ও অর্থায়নে ছিলেন, হাম্মাদ আহমদ গাজী নগরী ও মাওলানা আবদুল কাইয়ূম কামালী।#

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031