দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু

প্রকাশিত: 1:50 PM, March 11, 2026

দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু
‎
‎প্রতিনিধি / সুনামগঞ্জ ::
‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।
‎
‎বুধবার (১১ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ প্রায় ৮০০ উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধেরও শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ। উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান এবং ট্যাগ অফিসার মোহাম্মদ শকত আলী। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয়। উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031