জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে সদ্য প্রয়াত ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা সাইফুল ইসলামের রূহের মাগফেরাত কামনায় এবং আলেম-উলামা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

পৌর শহরের ডেমন্স কেইভ চাইনিজ রেস্টেুরেন্টে ইফতারপূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও সেক্রেটারি সমছু মিয়া সুজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় নেতা মাওলানা মইনুল ইসলাম পারভেজ, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আজমল হোসেন জামী, বিএনপি নেতা এমএ কাদির, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাতীয় পার্টি নেতা আবদুল মনাফ, মাওলানা নুরুল হক, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, আনজুমানে আল ইসলাহ নেতা সৈয়দ মিজানুর রশীদ প্রমূখ।

 

 

এতে আনজুমানে আল ইসলাহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল হোসেন জামী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031