সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে,,;ইউএনও-জগন্নাথপুর

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে,,;ইউএনও-জগন্নাথপুর

 প্রতিনিধি/ জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেছেন, সকলের সহযোগিতায় হাওরের বোরো ফসল রক্ষা করতে হবে। এখন থেকে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। বেড়িবাঁধের কাজ শেষ হলেও পিআইসিদের বাঁধে থাকতে হবে। হাওরের ফসল ঘরে না উঠা পর্যন্ত সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

 

 

 

১৪ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পাউবো কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ অর্থ বছরে জগন্নাথপুর উপজেলাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষাকল্পে ডুবন্ত বাঁধের মেরামত স্ক্রিম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে গঠিত উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি কর্তৃক সকল পিআইসিদের সভাপতি ও সদস্য সচিব এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মো.শাহিদুল ইসলাম বকুল, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবদের মধ্যে ইউপি সদস্য কাওছার আহমদ তালুকদার, অনিল চন্দ্র দাস, লিলু মিয়া, রুবেল মিয়া, মফিজুর রহমান চৌধুরী, ইসরাক আলী, মস্তাফিজুর রহমান মুহিত, আল আমিন, রুবেল মিয়া, মইন উদ্দিন, মিটন মিয়া, শ্রীবাস দাস, আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031