সুনামগঞ্জে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

সুনামগঞ্জে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুলিশ শপিংমল ক্যাফেতে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

ইফতার মাহফিলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম, ওসি (তদন্ত) আরিফ উল্লাহ এবং ওসি (অপারেশন) মোস্তফা কামাল। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রেজাউল হক এবং জেলা যুবদলের সভাপতি আমিনুর রশীদ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, প্রবীণ সাংবাদিক আল হেলাল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম এবং দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

 

 

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি মাহফুজুর রহমান সজীব, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আজহারুল আলম শিপুসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031