জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৪, বাড়িঘর ভাংচুর

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৪, বাড়িঘর ভাংচুর

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে মহিলাদের ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। এতে বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার বড়ফেছি গ্রামে।

 

 

স্থানীয়রা জানান, বড়ফেছি গ্রামের বাসিন্দা সরকারি খাদ্য বান্ধব ডিলার মো. চান মিয়া ও একই গ্রামের কাহের মিয়ার লোকজনের মধ্যে মহিলাদের ঝগড়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চান মিয়ার স্ত্রী রিপা বেগম (৪০), ছেলে আক্তার মিয়া (১৫), কাহের মিয়া (৩০), সাহেন মিয়া (২৫) সহ উভয় পক্ষের কমপক্ষে ৪ জন আহত হন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

 

 

 

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত খাদ্য বান্ধব ডিলার চান মিয়া অভিযোগ করেন, সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের হামলায় আমার বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031