জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

১৭ মার্চ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভায় বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

 

অভিযানকালে জগন্নাথপুর সদর বাজারে কয়েকটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বিভিন্ন মাত্রায় মোট ৯০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। এতে কয়েকটি মিষ্টির দোকান, কাঁচাবাজার, কাপড়ের দোকান ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ ও অন্যান্য নিয়ম পরিপালনের জন্য সকলকে সতর্ক করা হয়। এছাড়াও যানজট নিরসনে রাস্তার পাশে ফুটপাতের অস্থায়ী দোকানসমূহকে অপসারনের জন্য সতর্ক করা হয়েছে।

 

 

অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ এবং জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031