ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে ভিজিএফ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে ভিজিএফ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে ভিজিএফ কার্ড নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়ক। বুধবার (১৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির অস্তায়ী দলীয় কার্যালয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন- পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন তিনি বলেন, সম্প্রতি দৈনিক পত্রিকায় – প্রকাশিত পাইকুরাটি ইউনিয়নের ভিজিএফ কার্যক্রম সংক্রান্ত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে সাংবাদিক এনামুল হক এনি যেসব তথ্য উপস্থাপন করেছেন, আমরা তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

 

উক্ত সংবাদে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন এবং যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ সরকার-এর নাম জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তারা কখনোই ব্যক্তিগতভাবে ভিজিএফ কার্ড গ্রহণ বা বিতরণের সঙ্গে জড়িত ছিলেন না। বরং সবসময় প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন।

 

আমরা মনে করি, সংশ্লিষ্ট সাংবাদিক এনামুল হক যথাযথ তথ্য যাচাই না করেই এবং সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য গ্রহণ না করে এই বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

 

আমরা আরও লক্ষ্য করেছি, অতীতে কিছু সংবাদে একই ধরনের পক্ষ পাতমূলক উপস্থাপনা পরিলক্ষিত হয়েছে, যা বিএনপি রাজনৈতিক দলকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে জনগণের কাছে প্রতীয়মান হয়েছে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই- ভিজিএফ কর্মসূচি একটি সরকারি মানবিক সহায়তা কার্যক্রম, যেখানে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়। এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব বা বেআইনি হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আওয়ামীলীগের দোসর এনামুল হক এনি বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট করছে।

 

অতএব, আমরা সংশ্লিষ্ট সাংবাদিক এনামুল হক এনি ও দৈনিক সমকাল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি- প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, অবিলম্বে প্রকৃত তথ্য যাচাই করে সংশোধনী প্রকাশ করতে হবে, অন্যখায়, আমরা আমাদের সম্মান ও সুনাম রক্ষার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। পরিশেষে, আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। কোনো অপপ্রচার বা মিথ্যা তথ্য আমাদের জনগণের সেবা থেকে বিরত রাখতে পারবে না। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকার বলেন, মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাই, নতুবা আমরা এই সংবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল হাসান লিটু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারুল মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিষ্ট মিয়া, সদস্য পলাশ, ইউনিয়ন যুবদল নেতা খোকন সরকার প্রমুখ।

 

সাংবাদিক এনামুল হক এনি বলেন, আমি নিতামালা অনুযায়ী নিউজ করেছি, তারা দুইজন আমাকে বলেছেন চেয়ারম্যান সাহেব আমাদেরকে কিছু কাড দিয়েছেন। সেইগোলো আমরা অসহায়ের মাঝে বিতরণ করেছি।
এব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, ভিজিএফ কার্ড নিতীমালা অনুযায়ী মেম্বার দ্বারা বিতরণ করা হয়েছে। বিএনপির কোন নেতা কর্মীকে কোন কার্ড দেওয়া হয় নাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031