সিলেট ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষ্যে অসহায়, দু:স্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অসহায়, দু:স্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে (শাড়ী, থ্রী-পিস ও হাজী রুমাল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এসব ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনসহ দলীয় নেতাকর্মী, উপকারভোগী জনতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।