জগন্নাথপুরে এক দরিদ্র কৃষাণীর গোয়ালঘর থেকে ২টি গরু চুরি

প্রকাশিত: 2:30 PM, March 26, 2026

জগন্নাথপুরে এক দরিদ্র কৃষাণীর গোয়ালঘর থেকে ২টি গরু চুরি

 প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক দরিদ্র কৃষাণীর ২টি গরু তার গোয়ালঘর থেকে চুরি করে হাওরের ধানক্ষেতে নিয়ে গরুগুলো জবাই করে মাংস নিয়ে বড়ল ফেলে গেছে জমিতে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রামে।

 

স্থানীয়রা জানান, ২৪ মার্চ মঙ্গলবার রাতে জগন্নাথপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টির রাতে আলীপুর গ্রামের শমলা বেগম নামের এক দরিদ্র কৃষাণীর গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে পাশের হামালপুতা হাওরে নিয়ে ধানক্ষেতে গরুগুলো জবাই করে মাংস নিয়ে চোরেরা বড়ল ফেলে যায় জমিতে।

 

২৫ মার্চ বুধবার সকালে গরুর খোঁজ করতে করতে হাওরে গিয়ে জমিতে ২টি গরুর বড়ল দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষাণী শমলা বেগম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গন্যমান্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন ঘটনায় উপজেলাজুড়ে রীতিমতো তোলপাড় চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031