সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রতিনিধি / সুনামগঞ্জ ::

সুনামগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মান ও সেবার ক্ষেত্রে অনিয়ম রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সচেতনতা ও অনুসন্ধানী প্রতিবেদন ভোক্তা অধিকার রক্ষায় কার্যকর অবদান রাখতে পারে।

 

মতবিনিময় সভায় অংশ নেন দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, স্বপন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোক্তা-সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরেন। এর মধ্যে গাইড বইয়ের মূল্য ও মান নিয়ন্ত্রণ, বেকারি পণ্যের মান ও পরিচ্ছন্নতা, স্ট্রিট ফুডের নিরাপত্তা, পোশাক ও জুতার মূল্য নির্ধারণে অসঙ্গতি, চশমার অতিরিক্ত মূল্য, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান ও ফি নির্ধারণে স্বচ্ছতার অভাব উল্লেখযোগ্য। এছাড়া চালের বাজার, বিশেষ করে মিনিকেট চালের মূল্যবৃদ্ধি এবং খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিক একে মিলন আহমেদ ভোক্তা অধিকার অধিদপ্তরের কিছু অভিযানে লোক দেখানো প্রবণতা পরিহারের আহ্বান জানান। অপরদিকে সাংবাদিক স্বপন দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় বক্তারা ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত বাজার তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

 

শেষে সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম মাসুদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930