মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক কালবেলা পত্রিকায় নিয়োগ পেলেন সানোয়ার হোসেন

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক কালবেলা পত্রিকায় নিয়োগ পেলেন সানোয়ার হোসেন
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে
জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায়  নিয়োগ পেয়েছেন সাংবাদিক সানোয়ার হোসেন। বুধবার বিকেলে দৈনিক কালবেলার সিলেট কার্যালয়ে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র সানোয়ার হোসেনের হাতে তুলে দেন সিলেট ব্যুরো প্রধান মিটু দাস জয় ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুদরত পাশা। সানোয়ার হোসেনের বাড়ি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামে। ২০২২ সালে সাংবাদিকতা জগতে পদার্পণ করে তিনি অদ্যাবধি জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি মধ্যনগর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
দৈনিক কালবেলা পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা এবং সিলেট ব্যুরো প্রধান মিটু দাস জয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পেশাগত দায়িত্ব পালনে অতীতের ন্যায় তিনি মধ্যনগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত বা যেকোন প্রয়োজনে তার মোবাইল নম্বর (০১৭১৬-৯৯১৪৪৯) অথবা ই-মেইল (sanuarhosen1998@gmail.com)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930