সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সং*ঘ*র্ষ, ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সং*ঘ*র্ষ, ১৪৪ ধারা জারি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

আইন অমান্য করে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের শতাধিক লোকজনের অংশগ্রহণে বাঁধ কাটা হয়েছে। এতে ডাকুয়ার হাওর ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার দুপুরে ডাকুয়ার হাওরের এই ঘটনা ঘটে। এসময় বাঁধ কাটতে বাধা দেওয়ায় স্থানীয় লোকজনের সংঘর্র্ষে  অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মোহনপুর গ্রামের লোকজন ও নোয়াগাঁও এলাকার লোকজনকে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। তিনি বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেন। সভা চলাকালেই একটি পক্ষের লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অন্তত ২০ জন আহত হন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার। তিনি বলেন, এক পক্ষ প্রশাসনের সিদ্ধান্ত না মেনে বাঁধ কেটে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যত সময় ধরে পরিস্থিতি স্বাভাবিক হয় না তত সময় ১৪৪ ধারা জারি থাকবে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031