ধর্মপাশায় কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

ধর্মপাশায় কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

 প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর বাজারে মোদি দোকান ব্যবসায়ী কামরুল ইসলাম( ৪৫) নামের এক ব্যক্তির মৃত লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

 

সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার বলেন,মোদি দোকান ব্যবসায়ী কামরুল ইসলাম এর বাড়ি দৌলতপুর গ্রামে তার পিতার নাম মৃত আব্দুল আলী, প্রতিদিন রাতে সে দোকানে ঘুমায়। গত রাতেও সে দোকানে ঘুমিয়ে ছিল, আজ বুধবার ফজরের নামাজের পর দৌলতপুর গ্রামের আক্কল আলী তার দোকানে চা খেতে এসে দেখে দোকানের দরজা খোলা, ভিতরে গিয়ে দেখে কামরুল ইসলাম মাটিতে পড়ে আছে, দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। তার চিতকার শুনে লোকজন এসে দেখতে পায় কামরুল ইসলামের মৃত দেহ মাটিতে পড়ে আছে। সাথে সাথে বিষয়টি ধর্মপাশা থানায় জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। পোষ্টমডামের রিপোর্ট এলে পরিষ্কার হয়ে যাবে।

 

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, আমি ঘটনা স্থলে এসছি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা সাভাবিক মৃত্যু না। লাশ পোষ্টমডামের জন্য সুনামগঞ্জ পাটানো হয়েছে। রিপোর্ট এলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love