সিলেট ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক মামলায় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশদল পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিাযনকালে মাদক মামলার আসামী জুয়েল মিয়া (৪০), পিতা-মৃত বারিক উল্লাহ, সাং হবিবনগর, সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী সুয়েব আহমদ (২৫), পিতা-ফেরদৌছ মিয়া, সাং শ্রীধরপাশা উভয় থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ ও অন্য মামলায় মোঃ আব্দুর রহমান (ধর্মান্তিত) (২৩), পিতা-মৃত হিমান্দ্র চন্দ্র দাস, সাং টেকেরঘাট, উপজেলা তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ।
বর্তমান ঠিকানা সাং হবিবপুর (বড়বাড়ীর ভাড়াটিয়া, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
১২ মে মঙ্গলবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।