জগন্নাথপুরে গুদামে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

জগন্নাথপুরে গুদামে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ীর গুদামঘরে অগ্নিকান্ডের ঘটনায় ২ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ মে বুধবার ভোররাতে কেশবপুর বাজারের ব্যবসায়ী আল আমিনের মাহিদ এন্ড মাহিন এন্টার প্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং পাকা গুদামঘরটি আগুনের তাপে ধসে পড়েছে।

 

এ সময় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মালামাল রক্ষা করতে গিয়ে লিটন মিয়া ও শিমুল মিয়া নামের ২ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল আমিন জানান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর বাজার সেক্রেটারি মোহন মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে, তা জানা সম্ভব হয়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031