জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

 প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক মামলায় ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশদল অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী মোস্তাফিজুর রহমান মাইন ওরফে মামুন (২৪), পিতা-আলাল মিয়া, সাং (পারুয়া বাড়ী) পূর্ব ভবানীপুর, সাইফুল ইসলাম (২১), পিতা-আবুল কাশেম সাং পন্ডিতা (চিলাউড়া), মোঃ টিপু মিয়া (২৭), পিতা-শুক্কুর আলী, সাং হবিবপুর (দক্ষিণপাড়া), মোঃ আব্দুল কাইয়ুম (৫৬), পিতা-মৃত নাঈম উল্লাহ, সাং হবিবপুর (কোনাপাড়া), সর্ব থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ, মোঃ তানজির সিদ্দিকী ওরফে রুহেল (৩৩), (বর্তমানে জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জগন্নাথপুরের কন্সট্রাকশন কাজে কর্মরত) সাং লামাতাসী থানা বাহুবল, জেলা হবিগঞ্জ ও পৃথক মামলায় সাদত মিয়া (৩০), পিতা-সজ্জাদ আলী সাং কাদিপুর থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।

 

১৪ মে বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031