জগন্নাথপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ মে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর সদরের পশ্চিম বাজারে তরুণ সমাজসেবক মো. রুবেল আহমদ ভূইয়া কর্তৃক প্রতিষ্ঠিত মেসার্স সুলাইমান টাইলস এন্ড সেনেটারীজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজ উদ্দিন।

 

এ সময় শালিসি ব্যক্তি আলহাজ আলা উদ্দিন, ব্যবসায়ী রফিক আহমদ ভূইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, তরুণ সমাজসেবক রুবেল আহমদ ভূইয়া, মাওলানা আহমদ শফি, মাওলানা ইসমাইল খান, মাওলানা দিলোয়ার হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী গউছ মিয়া, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, জুনেদ আহমদ ভূইয়া, শিপন, সুলতান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031