ধর্মপাশায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসিরসহ এক স্বাস্থ্য কর্মীর উপর হামলার প্রতিবাদে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

রোববার দুপুরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে ইউএইচ এফপিও ফোরাম এ কর্মসূচির আয়োজন করে৷ এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শুভেন্দু শেখর দাশ, ডা. তানিয়া ইসলাম, ডা. আবু রায়হান সজীব, ডা. নাইম জুবায়ের প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এতে চিকিৎসকরা নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

 

এ সময় বক্তারা আরও বলেন, চিকিৎসকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় আইনগত সুরক্ষা ও প্রশাসনিক ক্ষমতা প্রদান জরুরি। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031