মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় ইউপি সদস্য সুজন মিয়ার বিরুদ্ধে। সুনামগঞ্জ -১ সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের কাছে গণস্বাক্ষর সংবলিত লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের জন্য সরকার বরাদ্দ হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে ২০২৪/ ২০২৫ অর্থ বছরে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মিয়া প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করেছেন এবং রাস্তার কোনো কাজই করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।আবেদনে গ্রামবাসীরা দাবি করেন, রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছে।

 

তারা আরও অভিযোগ করেন, সুজন মিয়া বেপরোয়া ভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন । কিছুদিন আগে তিনি ইসলামি রিলিফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নগদ ৬ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হলে তিনি তা তার নিজের ছেলে-মেয়ে, ভাই-ভাতিজাসহ নিকট আত্মীয়দের নামে সেই অর্থ উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠে।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব অনিয়মের কোনো প্রতিকার বা জবাবদিহি না থাকায় অভিযুক্ত সদস্য আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাই তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্যের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। তাদের দাবি, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে। বরাদ্দ আসার পরও রাস্তার কাজ না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সুজন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা গত বছরের কাজ। আমি কাজ করেছি, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং শিক্ষার্থী ও জনস্বার্থে বিদ্যালয়ের রাস্তাটি দ্রুত নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন।

সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমি এলাকা বাসীর লিখিত অভিযোগ পেয়েছি। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাহেবকে বলেছি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930