মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়নে হামিদপুর চৌরাস্তা বাজার ও চামরদানী ইউনিয়নের জনতা বাজারে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক পুলিশিং ও কমিউনিটি পুলিশিং বিট সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

 

এই অনুষ্ঠানের আয়োজন করে মধ্যনগর থানা পুলিশ। বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা সোনা মিয়ার সভাপতিত্বে পরিচালনা করেন মধ্যনগর থানার এ এস আই ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন। অন্যানদের মাঝে বক্তব্য দেন, জন প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের লোকজন।

 

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, মাদক জুয়া ডাকাতি চোরাকারবারি সমাজের অপরাধ মূলক যে কোন কাজ আমার কাছে জিরো টলারেন্স। যে কোন অপরাধ মূলক কাজে পুলিশের সহায়তা নিবেন। পুলিশ জনগনের বন্ধু। মানুষের জান মাল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমার এলাকায় কোন সন্ত্রাসী চাঁদা বাজ, মাদক কারবারী থাকলে পুলিশে খবর দিবেন। বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন হওয়া কথা তুলে ধরেন।

 

তিনি আরও বলেন, মধ্যনগর থানা সাধারণ মানুষের জন্য দরজা সব সময় খোলা থাকবে। অপরাধী যেই হোক কোন ছাড় পাবে না। মাদক, জুয়া, চুরি, ডাকাতি, চোরাকারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930