ধূলিসাতের পথে বাংলাদেশিসহ ১০ লাখের আমেরিকার স্বপ্ন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

ধূলিসাতের পথে বাংলাদেশিসহ ১০ লাখের আমেরিকার স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

অ্যাসাইলামের আবেদন পেন্ডিং থাকাবস্থায় দীর্ঘমেয়াদি ওয়ার্ক পারমিটের বিদ্যমান রীতি পরিবর্তনের প্রক্রিয়া অবলম্বন করেছে ট্রাম্প প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, ওয়ার্ক পারমিট নবায়নের প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড ফেডারেল ডেটাবেজে খতিয়ে দেখার পরই ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়ন করা হবে এবং ৫ জুন ফেডারেল রেজিস্টারে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে জনমত যাচাইয়ের জন্য।

 

৬০ দিন তথা ৫ আগস্টের পর তা আইনে পরিণত হবে যদি বেশির ভাগ মানুষ এ প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা না করে। এটি ৬০ দিন পর আইনে পরিণত হলে লক্ষাধিক বাংলাদেশিসহ কমপক্ষে ১০ লাখ বিদেশি ওয়ার্ক পারমিট হারাবেন।

জানা গেছে, নন-ইমিগ্র্যান্ট ভিসা (ট্যুরিস্ট/ব্যবসা/স্টুডেন্ট ভিসা) এবং চোরাই পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরই অনেকে সীমান্তরক্ষীর কাছে ধরা পড়লেই অ্যাসাইলামের আবেদন করেন এবং তাকে প্যারলে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ ইমিগ্রেশন কোর্টে শুনানির জন্য তাকে তারিখ দেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের আবেদনটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওয়ার্ক পারমিট (ইএডি) কার্ড ইস্যু করা হয়।

এতদিন ইএডি কার্ডের মেয়াদ ছিল ১৮ মাস থেকে ৩ বছর পর্যন্ত। প্রস্তাবে তা সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ গ্রিনকার্ডের আবেদন পেন্ডিং থাকাবস্থায় কেউ কোনো ধরনের অপরাধে (ট্রাফিক ভায়োলেশন/ছোটখাটো চুরি/মারপিট/যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত/আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে জড়িত/আবেদনে মিথ্যা তথ্য প্রদান/নিজের যোগ্যতা-অতীত সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান) লিপ্ত থাকার তথ্য ফেডারেল প্রশাসন অবহিত হলেই সংশ্লিষ্ট ব্যক্তির ওয়ার্ক পারমিট আর নবায়ন করা হবে না।

উল্লেখ্য, নিজ দেশে ফিরলেই ক্ষমতাসীন গোষ্ঠীর অকথ্য নির্যাতনের ভিকটিম হওয়ার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ/পরিবেশ বিপর্যস্ত/ধর্মীয়-জাতিগত-বর্ণ-লিঙ্গ-গোত্র ইত্যাদি কারণে বিদ্বেষমূলক আচরণের ভিকটিমরাও যুক্তরাষ্ট্রে রিফিউজি হিসেবে অবস্থানের সুযোগ পাচ্ছেন এবং এ ব্যবস্থাটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়, যাতে তিনি কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।

 

আরেক শ্রেণির বিদেশিকেও ওয়ার্ক পারমিট দেওয়া হয়, যারা সিটিজেনদের নিকটাত্মীয় হিসেবে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের আবেদন করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930