ধর্মপাশায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

ধর্মপাশায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নাসিম মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সুনই গ্রামের কারীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাসিম মিয়া উপজেলার সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি চা-স্টল পরিচালনা করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা স্টলে চা খাওয়া অবস্থায় নাসিম মিয়ার সাথে অলি ও ঢালীর কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে অলি, ডালি, আনুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হলে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

উল্লেখ্য অলি আহম্মেদ সনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্তব্যরত ও মেহেদী হাসান ঢালি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্তব্যরত আছেন।তারা উভেয়ই সনুই গ্রামের উপজেলা বিএনপি-র সদস্য লাল মিয়ার ছেলে।

 

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবু রায়হান সজিব জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় নাসিম মিয়ার মৃত্যু হয়েছে।

 

নিহতের বড় ভাই আল আমিন মিয়া বলেন,আমি কামরুল গ্রুপ করি। অলি ও ঢালি আনিস গ্রুপ করে। গত সংসদ নির্বাচনে প্রোগাম চলাকালীন অলি ও ডালি তারা দুই ভাই আমার উপর হামলা চালায়। গতকালকে অলি আমার ছোট ভাইয়ের মোটরসাইকেল থামিয়ে রাস্তায় আটকিয়ে হাড্ডি-গুড্ডি ভেঙ্গে ফেলা ও মারার হুমকি দেয়। তোদের এমন কোন বাপ আছে তোদের পিড়াইতো।কালই তোরা শেষ। তোরা একটা কবর খুড়ড়াইলাইস।”

 

অভিযোগের পরিপ্রক্ষিতে সনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলি আহম্মেদ বলেন, “সকালে আমি ও আমার ছোট ভাই ঘুমে ছিলাম। এ ঘটনা সমন্ধে স্কুলে যাওয়ার পর নাসিমের হাসপাতালে মৃত্যু হয়েছে আমারা শুনতে পেরেছি। এ ঘটনায় আমি ও আমার ভাই জড়িত নই।”

 

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শান্তি রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930