জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাংচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাংচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় লোকজনের বাড়ির সীমানা দেয়াল ভাংচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয়রা জানান, বাড়ির জায়গা নিয়ে আসামপুর গ্রামের আবুল কালাম ও মুরছালিনের মধ্যে বিরোধ রয়েছে। এরই জের ধরে আবুল কালামের পক্ষের লোকজন গত বুধবার সকালে মুরছালিনের বাড়ির সীমানা দেয়ালের কিছু অংশ ভেঙে দিয়েছেন। এ সময় মুরছালিনের পক্ষের লোকজনের নমনীয়তায় বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে। ৯৯৯ এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুরছালিন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

৮ জুন সোমবার সরেজমিনে ক্ষতিগ্রস্ত মুরছালিন জানান, আবুল কালামের কেয়ার টেকার দুলাল মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লোক অন্যায়ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়ির সীমানা দেয়াল ও সিসি ক্যামেরা ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে। এ সময় বাধা দিতে গেলেই বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো পুলিশ আসেনি। এমতাবস্থায় প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছি।

 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেয়াল আমাদের জায়গায় নির্মাণ করা হয়েছে। এখানে কারো কোন জায়গা নেই। প্রবাসী আবুল আবুল কালামের কেয়ার টেকার দুলাল মিয়া জানান, বাড়ির জায়গা নিয়ে বিরোধের কারণে দেয়াল ভাংচুর করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930