জগন্নাথপুরে কৃষিকে আরো সমৃদ্ধ করার লক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

জগন্নাথপুরে কৃষিকে আরো সমৃদ্ধ করার লক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষিকে আরো সমৃদ্ধ করার লক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

 

৮ জুন সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

 

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ।

 

 

সহকারী কৃষি কর্মকর্তা তপন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, বিএনপি নেতা এমএ মুকিত, পৌর বিএনপি নেতা এমএ মতিন, সালাহ উদ্দিন মিঠু, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জহিরুল ইসলাম লাল, মো.শাহজাহান মিয়া, এনজিও প্রতিনিধি রুকনুজ্জামান, কৃষক প্রতিনিধি জমির উদ্দিন ও কৃষাণী প্রতিনিধি সাহিদা ইসলাম তমা প্রমূখ। শুরুতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহমদ ও গীতাপাঠ করেন সুজন সরকার।

 

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন ও উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31