জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ আশরাফুল আলম, এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই রাহাত খানসহ সঙ্গীয় পুলিশ দল অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে মামলায় এজহারনামীয় আসামী আব্দুল করিম (২৯), পিতা-মৃত আব্দুল হক, আবু তাহের (৩৮), পিতা-মৃত আব্দুল লতিফ, মোহাম্মদ আলী (৪৮), পিতা-মৃত আব্দুল মুসলিম, উভয় সাং হবিবপুর আশিঘর ও কাওছার আলম (৩৪), পিতা-আরব আলী সাং জালালপুর সর্ব থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদের ৮ জুন সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31