সিলেট |
প্রকাশিত: 4:27 PM, June 26, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার আওতাধীন রসডেল, লীডস, হাল এবং ইস্টরাইডিং, বার্নেলি, টেমস সাইড হাইড যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এই ৫ ইউনিটের কমিটি অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এসব কমিটির নেতৃবৃন্দ যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
২৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন ও সহ-দপ্তর সম্পাদক দিলদার হোসেন সুমন স্বাক্ষরিত নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিগুলো হলো—