সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদসহ মোঃ নয়ন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)।

 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌরসভাস্থ ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মাঠগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে।

 

র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে নয়ন মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাকে আটক করেন।

 

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরে তার হেফাজতে থাকা একটি খাকী রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশী মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31