দোয়ারাবাজারে অনিয়ম ঢাকতে তড়িঘড়ি সড়কের কাজ বন্ধ 

প্রকাশিত: 5:57 PM, July 15, 2026

দোয়ারাবাজারে অনিয়ম ঢাকতে তড়িঘড়ি সড়কের কাজ বন্ধ 
 প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হেরিংবোন বন্ড (এইচবিবি) ইটের সলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিডিউল না মেনে নিম্নমানের ইট ও বালু সরাসরি কাঁদার ওপর কাজ করায় এলাকাবাসীর মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। এদিকে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণের বিষয়টি চাউর হলে তড়িঘড়ি করে সড়কটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি এখনো।
‎
‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর এলাকায় ৪১ লাখ টকা ব্যায়ে ৫শ’ মিটার কাঁচা রাস্তা হেরিংবোন (এইচবিবি) করণের কার্যাদেশ পায় ‘মাইমুনা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
‎
‎স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের এপ্রিলে কাজ শুরু করে জুনে শেষ হওয়ার কথা থাকলেও নানামুখী জটিলতা দেখিয়ে কাজ দীর্ঘায়িত করা হয়।
‎
‎অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণের বিষয়টি ছড়িয়ে পড়লে তড়িঘড়ি কাজ বন্ধের ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান বলেন, “মেয়াদ না থাকায় বর্তমানে কাজটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” তবে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্বেও কেনো তদন্ত কমিটি গঠিত হয়নি—এর জবাবে তিনি জানান, পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে কাজ শুরু হলে তখন অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এছাড়া তিনি নিজে তদন্ত কমিটি গঠন করতে পারেননা বলে তিনি জানান।
‎
‎এলাকাবাসীর দাবি, “মেয়াদ শেষ” অজুহাত দেখিয়ে কাজ বন্ধ রেখে মূল দুর্নীতি ধামাচাপার চেষ্টা চলছে। অবিলম্বে ওই প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031