কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

কমল স্বর্ণের দাম, ভরি কত?

লন্ডন বাংলা ডেস্ক ::

 

একদিনের ব্যবধানে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বাজুস ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা দাম বাড়িয়েছিল। তবে সেই বৃদ্ধির মাত্র একদিন পরই দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।

Spread the love