কমলগঞ্জে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে পতনঊষার ইউনিয়নের রসিদপুর গ্রামে এম, এ, মোহিত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চলমান করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের ১শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় রসিদপুর গ্রামে আয়ারল্যান্ড প্রবাসী এম, এ, মোহিতের বাড়ির সামনে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।

 

এম, এ, মোহিত ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা হাজী আং জব্বারের সভাপতিত্বে ও সালিম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, স্থানীয় ইউপি সদস্য সায়েক আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, নাট্যকার হিফজুর রহমান বক্স,।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, সাংগঠনিক সম্পাদক আরব আলী প্রমুখ। ১শ’ পরিবারকে প্রতি ৫ কেজি চাল, ১ কেজি মশুরি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও ১টি সাবান প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930