সিলেট |
প্রকাশিত: 12:32 PM, January 28, 2020
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশিদের আপাতত চীন সফর না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় একই সঙ্গে চীন থেকে কাউকে বাংলাদশে না নিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কলেরা ও পুষ্টিবিষয়ক এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন করোনাভাইরাসের এখনো রোগী বাংলাদেশে পাওয়া যায়নি। তারপরও আমরা করোনাভাইরাসের বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’