জুড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ ব্যবসায়ীসহ ৪ জনকে জরিমানা

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ ব্যবসায়ীসহ ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল ৩টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি(তদন্ত) আমিনুল ইসলাম।

 

অভিযানকালে সামাজিক দুরত্ব না মানায় দন্ডবিধি আইনে ব্যবসায়ী উত্তর ভবানীপুর গ্রামের কাজল দেবনাথ, হরিরামপুর গ্রামের নাদিম মাহমুদ সেলিমকে ৫শ টাকা করে ১ হাজার টাকা ও রানীমুড়া গ্রামের তোতা মিয়াকে ২শ টাকা এবং কাশিনগর গ্রামের সাইফুর রহমানকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ১ হাজার টাকা সহ ২হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

Spread the love