ফুটবল খেলছেন মমতাজ!

প্রকাশিত: 2:25 PM, June 24, 2020

ফুটবল খেলছেন মমতাজ!

বিনোদন ডেস্কঃঃ

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ ফুটবল খেলছেন। বিষয়টি শুনে চমকে ওঠার মতো হলেও আসলেই ফুটবল খেলেছেন তিনি। শুধু তাই নয়, ঘুড়ি ‍উড়িয়েও সময় পার করছেন মমতাজ।রাজধানীর মহাখালী ডিওএইচএসে থাকেন মমতাজ। করোনাভাইরাসের কারণে এক রকম গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন মমতাজ। মমতাজের সন্তানেরাও চাচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে যেতে।

 

তাই গত বৃহস্পতিবার মমতাজ চলে যান তার গ্রামের বাড়ি ও সংসসদীয় এলাকা মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে তিনি ফুটবল খেলে, ঘুড়ি উড়িয়েও সময় কাটাচ্ছেন।মমতাজ বলেন, ‘বদ্ধ জায়গায় যত সুযোগ-সুবিধাই থাকুক না কেন, একটা সময় অস্থিরতা আসবেই। বাসার সবাই অস্থির হয়ে গেছে। গ্রামে যেহেতু খোলামেলা জায়গা আছে, ভাবলাম, আমার বাচ্চারা এই খোলামেলা জায়গায় ভালোই থাকবে। তা না হলে মানসিকভাবে তারা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

 

তিনি বলেন, ‘সবার সঙ্গে মিলে ফুটবল খেলছি, ঘুড়ি ওড়াচ্ছি। আমার বাড়ির পাশেই নার্সারি, সেখান থেকে ফলের গাছ এনে লাগিয়েছি।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30