অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা
 প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
 
 সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় কিবরিয়া নাম এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্নাসন সিংহ এ জরিমানা আদায় করেন। বুধবার দুপুরে উপজেলার মাহারামা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারের পশ্চিম পাশে মাহারাম নদী থেকে অবৈধ বালু উত্তোলনের করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় অবৈধ ভাবে বালু উত্তোলন কালে কয়েকটি নৌকা আটক করে তাহিরপুর থানার নিয়ে আসে। আটককৃতদের ছাড়িয়ে নিতে নৌকার মালিক কিবরিয়া নামে এক ব্যক্তি আসলে বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সামনে উপস্থিত হলে তিনি অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০মোতাবেক নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় তাঁর সাথে ছিলেন,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলী,তাহিরপুর থানার এস আই দীপঙ্কর দাশসহ অন্যান্য পুলিশ সদস্যগন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্নাসন সিংহ জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন এই উপজেলায় কোন অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মকারী সে যত বড় শক্তিশালী হউক ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য,মাহারাম নদীতে স্থানীয় প্রভাবশালী একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করার পায়তারা করছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এছাড়াও পূর্বে ঐ চক্রটি বালু উত্তোলন করার প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930