সুনামগঞ্জে দুর্ভোগে মানুষ

প্রকাশিত: 4:48 PM, July 1, 2020

সুনামগঞ্জে দুর্ভোগে মানুষ

 

 প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ|

সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে এখনো পানি নামে নি। হাটু থেকে কোমর সমান পানি শহরের ৭০ ভাগ এলাকার ঘরবাড়িতে। চৌখির পায়ার নীচে ইটের উপর ইট তুলে মানবেতরভাবে-চরম দুর্ভোগের মধ্যেই জীবন যাপন করছেন পানিবন্দি মানুষজন।

 

নদীর পানির উচ্চতা এখনো না কমায় এবং হাওরগুলো টইটুম্বুর হয়ে যাওয়ায় এমন কঠিন বিপদে পড়েছেন মানুষজন। উজানে অর্থাৎ ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি, একই সঙ্গে সুনামগঞ্জে ভারী বৃষ্টি হওয়ায় গত রোববার সকাল থেকেই পাহাড়ী নদী ও সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী টইটুম্বুর হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে দিয়ে জনপদে ঢুকেছিল। গত ২ দিন হয় বৃষ্টি কিছুটা কমলেও এক ঘণ্টা থেমে, দুই ঘণ্টা বৃষ্টি হচ্ছে।

 

এ কারণে পানি কমছে খুবই ধীরগতিতে। এদিকে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদী ৯ সে: মিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করোনার ভয়সহ নানা কারণে আশ্রয় কেন্দ্রেও কম যাচ্ছেন মানুষ। এই অবস্থায় চরম দুর্ভোগে লাখো মানুষ।

 

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বললেন, সরকারি সহায়তা বন্যা আক্রান্তদের মধ্যে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছে দিচ্ছেন তারা। একই সঙ্গে করোনার বিষয়টি মাথায় রেখে মাস্ক প্রদান ও স্বাস্থবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30