বিটিভিতে আজ ইত্যাদি, থাকবে পঞ্চগড়ের চিত্র

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

বিটিভিতে আজ ইত্যাদি, থাকবে পঞ্চগড়ের চিত্র

বিনোদন ডেস্কঃঃ

আজ ৩১ জানুয়ারি। বাংলাদেশে টেলিভিশন (বিটিভি) তে প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি। ১৭ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র  চিত্র। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ইত্যাদি একযোগে প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। এর রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

এ বিষয়ে হানিফ সংকেত বলেন, ‘৩২ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষকে খুঁজে এনে তুলে ধরা হয় ইত্যাদির অনুষ্ঠানে। এরই ধারাবাহিকতায় এবার পঞ্চগড় জেলার ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

 

নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ।’ পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়ার উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পঞ্চগড় ও তেঁতুলিয়ার দেড় শতাধিক নৃত্যশিল্পী। নাচের গানে কণ্ঠ দিয়েছেন কমল, তানজিনা রুমা, শুক্লা, কৃষ্ণা ও রিয়াদ এবং নৃত্য পরিচালনা করেছেন গাথী গাঙ্গুলী ও তিলোত্তমা দাস।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031