সিলেট |
প্রকাশিত: 6:03 PM, July 6, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় স্বাস্থ্যকর্মী সহ আরো ২ জন আক্রান্ত হয়েছেন। ৫ জুলাই রোববার রাতে তাঁরা করোনা রোগী হিসেবে সনাক্ত হন। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৯৫ জন আক্রান্ত হলেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।